সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

দিঘলিয়ার যুবকের পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার কানা শান্তকে (৩৫) নামে এক যুবকের দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই যুবক উপজেলার সেনহাটি কালী মন্দির এলাকার মুরাদ হোসেনের ছেলে।

সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র পূর্বপরিকল্পিতভাবে সেনহাটি নতুনপাড়া এলাকায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন