সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্য পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর ২৬/১ শেরেবাংলা রোডের সিয়াম কনফারেন্স সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বৈশাখী উৎসবসহ সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তৃতা করেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদ সোহেল, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য মাহমুদ সোহেল, হুমায়ুন কবীর, এসএম মাহবুবুর রহমান এবং নতুন সদস্যদের মধ্যে বক্তৃতা করেন কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ, জিএম রাসেল ইসলাম, শাহরিয়ার হোসেন মানিক প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন