নগরীতে বিদেশী পিস্তলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দু’যুবক হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

