বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

বটিয়াঘাটায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালি নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের খুলনা-চালনা সড়কের গোপালখালী নামক স্থানে বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তি পাগল অবস্থায় ঘোরাঘুরি করতে করতো। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির সৎকারের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন