সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

তুচ্ছ ঘটনায় সোনাডাঙ্গা কাঁচা বাজারে দু’শ্রমিকের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালস্থ কাঁচা বাজারে দু’শ্রমিকের মধ্যে সংঘর্ষে আবুল নামে একজন আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর যুবদল সদস্য শেখ মোঃ শাহিন বলেন, কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু লেবার ইলিয়াজকে ৪নং গলির সর্দারের দায়িত্ব দেন। কিন্তু অপর লেবার আবুল তা মানতে নারাজ ছিলেন। কেসিসি প্রশাসক ও সাবেক কমিশনার হাফিজুর রহমান মনিকে নিয়ে প্রায় কটাক্ষ করতে থাকে আবুল।

তিনি আরও বলেন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তাদের দু’জনকে রাতে ডাকেন। কিন্তু এতে আবুল কোনো সাড়া দেয়নি। গত শনিবার রাত ১০টার দিকে এ নিয়ে লেবার সর্দার ইলিয়াজ ও আবুলের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। পরে আমরা জানতে পারি দুর্বৃত্তদের দ্বারা আবুল আহত হয়েছে। কিন্তু কারা তাকে মেরে আহত করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

লেবার সর্দার ইলিয়াজ জানান, আবুল আওয়ামী লীগের সদস্য। খুলনা মহানগর শ্রমিক দলের সেক্রেটারী শফি তাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। তার নেতৃত্বে আবুল সহ অন্যান্যরা বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্ঠি করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন