খুলনার সদর থানার চাঁদাবাজি মামলায় চয়ন ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে তাকে পূর্ব রূপসা বাসস্টান্ড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চয়ন খুলনা সদর থানাধীন গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, খুলনা সদর থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলার অন্যতম আসামি পূর্ব রূপসা বাসস্টান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আসামি চয়ন ব্যাপরিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মারপিট, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের সংবাদে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/সাগর/এনএম

