শুক্রবার । ২০শে মার্চ, ২০২৬ । ৬ই চৈত্র, ১৪৩২

ডুমুরিয়া প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে বৃহস্পতিবার (১৯ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের দ্বিতলায় আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, বদরুদ্দোজা বাবলু, শাহজাহান জমাদ্দার, সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ, শেখ মাহতাব হোসেন, আব্দুল লতিফ মোড়ল, জাহিদুর রহমান বিপ্লব, শেখ সিরাজুল ইসলাম, এস রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, সুব্রত কুমার ফৌজদার, এনামুল বাশার টিটো, আব্দুর রশিদ বাচ্চু, আব্দুর রশিদ এলিন, এম এ মজিদ, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ, আরিফুজ্জামান নয়নসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইফতারের আগে প্রয়াত সাংবাদিক খান ফিরোজ হোসেন, এস এম নওর আলী, শুকুর হোসেন, শেখ শফিউল আলম, খান আজিজুর রহমান ও উদয় চক্রবর্তীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে অসুস্থ সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি ও শেখ সেলিম আবেদের সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক বিলায়েত হোসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন