বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

শেষ মুহূর্তে ভিড় আতর-টুপির দোকানে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে মার্কেটগুলিতে এখন উপচেপড়া ভিড়। আগে ভাগে অনেকেই টেইলার্সে তাদের পোষাক তৈরি করিয়েছেন। কেউ কেউ পছন্দের তৈরি পোষাক কিনিছেন। তবে শেষ কেনাকাটা বাকি রয়েছে অনেকের। তাই শেষ কেনাকাটা সারছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অধিকাংশ মার্কেট ও বিপণিবিতানগুলিতে চলছে ক্রেতাদের পদচারণা। তবে শেষ মুহূর্তে বেশিরভাগ ক্রেতারা ভিড় করছেন আতর-টুপির দোকানে। নগরীর ডাকবাংলো মার্কেটের আতর-টুপির দোকানে তরুণ-বৃদ্ধসহ বিভিন্ন বয়সিদের ভিড় করতে দেখা গেছে।

দোকানগুলোতে গিয়ে দেখা যায়, দেশি তৈরি টুপির পাশাপাশি থরে থরে সাজানো রয়েছে বিদেশি টুপি। পাকিস্তান থেকে আনা হয়েছে এসব টুপি। দেশি টুপি’র মূল্য ১০০-১৫০ টাকা। আর পাকিস্তানি টুপি’র মূল্য ২০০-৩০০ টাকা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। তবে দোকানগুলো থেকে ফুটপাথের দোকানগুলোতে ভিড় বেশি পরিলক্ষিত হয়েছে।

ডাকবাংলো বিপণি কেন্দ্রের রাশেদ জানান, ‘এবার ঈদে ইউরো স্পোর্টস, স্ট্রংগার উইথ মি, বাখুর ও ভ্যামপার ব্লাড নামে চার প্রকারের সুগন্ধির চাহিদা বেশি। ৬ মিঃ প্রতিটি শিশি ১২০-২০০ টাকায় বিক্রি করছেন তিনি। এ সকল আতরগুলো ইন্ডিয়া ও সৌদি আরব থেকে আমদানি করা। বিকিকিনি বেশ ভালো। তবে ২৩ রমজানের পর থেকে বিক্রি বেড়েছে বেশি। এগুলোর গন্ধ তীব্র নয়। তবে অনেকক্ষণ থাকে। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা হয় তার দোকানে।’

একই মার্কেটের ব্যবসায়ী মাসুম জানান, ‘এবার ঈদে সৌদি আরবের আফটার মি, খায়বার ও রওজার চাহিদা ব্যাপক।’ প্রতিটি ৩ মিঃ এক শিশি ২০০ টাকায় বিক্রি করছেন তিনি। তরুণ-সব বয়সির মানুষের চাহিদার শীর্ষে রয়েছে আফটার মি ও রওজা। এগুলোর ঘ্রাণ তীব্র নয় তবে ২৪ ঘণ্টার মতো থাকে।

ক্রেতা খাদিজা জানান, ‘জামা-কাপড় কেনা শেষ। বাকী এখন সুগন্ধি। ছোট বোনের জন্য নিতে আসা। কড়া ঘ্রাণ তার পছন্দ। কিন্তু আমি তার জন্য হালকা ঘ্রাণের আতর নিবো। গত ঈদে একবার নিয়েছেন তিনি। কিন্তু সাইজের তুলনায় দাম একটু বেশি বলে তিনি জানান।

সৈয়দ ওয়ালিদ বাবা ও ভাইকে সাথে নিয়ে দিঘলিয়া থেকে এসেছিলেন সুগন্ধি কিনতে। ভ্যামপার ব্লাড সুগন্ধি তার পছন্দের। এটি ইউনিক। গন্ধ দীর্ঘস্থায়ী। সুগন্ধি মেখে ঈদের জামাত আদায় করবেন। বন্ধুদের কাছ থেকে শুনে এটি ক্রয় করছেন তিনি।

বড় বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দেশি ও বিদেশি ৫-৭ টি কোম্পানির টুপি রয়েছে তার দোকানে। দেশি টুপি ১০০ থেকে ১০০ টাকা ও বিদেশি টুপি ২০০-৫০০ টাকার মধ্যে রয়েছে। তবে বিদেশি টুপি থেকে দেশি টুপির চাহিদা বেশি।

৭ বছরে আইয়াজ বাবার সাথে টুপি কিনতে বাবার সাথে মার্কেটে আসে। নতুন টুপি না হলে ঈদের জামাত আদায় করতে মসজিদে যাবে না সে। তার আবদার পূরণ করতে মার্কেটে আসে বাবা আবুল হোসেনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন