মার্চে শুরু স্বাধীনতার সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শেখ সওকাত আলী খুলনা জেলার খান মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাদের গ্রামের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ পূর্ব বাঙালি-বিহারিদের দ্বন্দ্বের জের প্রকট হয়। খান মোহাম্মদপুর গ্রামেও তার আঁচ লাগে। তিনি শরণার্থীদের যাতায়াতে সাহায্য ও সহযোগিতা করেন। অসহযোগ আন্দোলনের পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করেন। পৌঁছান ভারতে।

বশিরহাট বিএলএফ হয়ে কলকাতা থেকে ট্রেনযোগে হুগলী হয়ে গঙ্গা (ফারাক্কা) পার হয়ে পাঙ্গা ক্যাম্পে যান। সেখান থেকে আসামের হাফলং মিলিটারি একাডেমিতে প্রথম ব্যাচে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। তার সহপ্রশিক্ষণার্থী ছিল শেখ আব্দুল কাইয়ুম, তপন কুমার বিশ্বাসসহ আরও অনেকে। প্রশিক্ষণ শেষে ব্যারাকপুর মিলিটারি ক্যান্টনমেন্টে ফিরে আসেন। সেখানে আঞ্চলিক অধিনায়ক তোফায়েল আহম্মেদের কাছ থেকে যুদ্ধের ময়দানে করণীয় ও দায়িত্ব সম্পর্কে নির্দেশনা নিয়ে শেখ কামরুজ্জামান টুকুর নেতৃত্বে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। দেবহাটার ওপর দিয়ে তালা থানার বিএলএফ ক্যাম্পে অবস্থান করেন। সেখান থেকে পাশর্^বর্তী শত্রু ঘাঁটিতে আক্রমণে অংশ নেন। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র জমা দিয়ে নিজ কর্মে বাড়ি ফিরে যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন