বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় যুবদল নেতা রাশিকুল আনাম রাসু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। সাথে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরবর্তীতে কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।

এদিকে ইসমাঈলকে আটকের পর হত্যাকাণ্ডের সময় উপস্থিত কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়। তারা তাকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং মারামারিসহ ৬টি মামলার সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন