মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে জমি বিরোধী সংঘর্ষে নিহত ১, আহত ৮

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মান্দ্রা কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন ইদ্রিস শেখ (৬০)সহ বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস শেখ মারা যান।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন