সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

মোংলা প্রতিনিধি

মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৬ ডিসেম্বর) শনিবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বিরল প্রজাতির একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম খোকন হোসেন। সে মোংলা পৌর শহরের বাসিন্দা।

জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন