সোমবার । ২রা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৯শে মাঘ, ১৪৩২

ফকিরহাটে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে অর্পিতা ঢালী (১১) নামের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ২৬ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার ডহর মৌভোগ গ্রামে ঘটেছে। নিহতের পরিবার জানিয়েছে, সে ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের মা সবিতা রানী ঢালী অন্যত্র কাজ করে বাড়ীতে এসে দেখতে পান তার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দেয়া অবস্থায় ঝুলে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন