বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৪ জুয়ারি আটক

গেজেট ডেস্ক

খুলনায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৯ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন মোড়ে এক বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল। এসময় আটককৃতদের সাথে নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। কেএমপি’র পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন খালিশপুর থানাধীন নয়াবাট গ্রামের মরহুম হোসনে শেখের ছেলে হারুন শেখ (৪০), একই গ্রামের মরহুম মোফাজ্জল গাজীর ছেলে লিটন গাজী (৫৭), চিত্রালী বাজারের মরহুম আশরাফ আলী মোড়লের ছেলে নাসির (৪৫) ও হাউজিং বাজারের মো. আবুল খায়েরের ছেলে রুবেল (৪৫)।

আটককৃতদের হেফাজতে থাকা নগদ টাকাসহ দুই সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েল করা হয়েছে বলে জানা যায়।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন