ধর্ষণের শিকার শিশু পরিবারকে ভ্যানগাড়ী প্রদান

মোংলায় নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

মোংলা প্রতিনিধি

নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধমূলক সভা করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টায় মোংলা থানা পুলিশের সহযোগীতায় মাকোরডোন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এলাকাবাসীদের সচেতনতামূলক সভা করা হয়। এসময় ধর্ষণের শিকার শিশু পরিবারকে ভ্যান উপহার দিলেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন অপরের দ্বারা সংগঠিত হয় খুবই কম। কারন বাগেরহাট জেলায় যে কয়টি ধর্ষণ মামলা হয়েছে তা কোন না কোন নিটকতম আত্বীয় বা কাছের লোক দ্বারাই হয়েছে। তাই এলাকার লোকজন যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তাহলে মাদক ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব। আপনারা সচেতন থাকেন এবং আপনার এলাকার সকল সমস্যা সমাধানে পুলিশকে সহায়তা করুন।

মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মোংলা সরকারী কলেজের অধ্যাক্ষ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সভাপতি শেখ আঃ রহমান, সাধারনে সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মানবাধিকার কর্মী অধ্যাপিকা নিগার সুলতানা সুমী, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম এবং অত্র এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষসহ এলাকার সচেতন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা এলাকার অপরাধ কর্মকান্ডের প্রতিরোধ গড়ে তুলতে পুলিশকে সহায়তা করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিকসহ তার সহযোগীরা।

অনুষ্ঠান শেষে সম্প্রতি গত মাসে ৩ অক্টোবর মাকোরডোন আবাসন এলাকার মামার কাছে আশ্রিতা পিতৃহীন ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। মামলাটি দেশের আলোচিত দ্রুততম ১৬ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। তাই এ ধর্ষণ মামলার বাদী শিশুটির মামা মিলন শেখ’কে একটি ভ্যানগাড়ী উপহার দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন