মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ফকিরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচজন যাত্রী।

শনিবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, সকাল সাড়ে পোনে সাতটার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় রাজিব নামের বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন