মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোংলায় বলগেট ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলায় ঝড়ের কবলে পড়ে বলগেট ডুবির ঘটনায় নিখোঁজ মোকছেদ হাওলাদার এর মরদেহ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উদ্ধার করেছে মোংলা নৌ পুলিশ। স্থানীয়রা দুপুরে টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।

গত বুধবার (২৭ মার্চ) মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইট বোঝাই একটি বলগেট। এতে নিখোঁজ হন ঐ বলগেটের স্টাফ মো. মোকছেদ হাওলাদার।

মোকছেদ খুলনার রুপসা এলাকার রহিম নগর এলাকার বাসিন্দা।

মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান লাশটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন