বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কেএমপির অভিযানে ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজাসহ ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০১ বোতল ফেন্সিডিল, ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ গ্রাম গাঁজা ইদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার নব্বইরাশি গ্রামের আনসার আলীর ছেলে আনিছুজ্জামান হানিফ(২৯), খালিশপুর হাউজিং এ্যাস্টেটের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে মোঃ খায়রুল ইসলাম(২৬), খালিশপুর বিআইডিসি রোডের ১৬১ নং বাসার মৃত আজিজুল হকের ছেলে মোঃ নয়ন মোল্লা (৩০), যশোর জেলার ঝিকরগাছার পুরন্দপুর এলাকার মৃত কামরুল সরদার এর ছেলে মাসুম সরদার(২৮), একই এলাকার মৃত কামরুল সরদারের ছেলে হাসানুর সরদার(৩২), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে ইয়াছিন সরদার(৩০), খালিশপুর থানার ৭ নং ঘাটের শাহ আলম খন্দকারের ছেলে জাহিদুল খন্দকার(৩২) সোনাডাঙ্গা মডেল থানার নিউমার্কেট রোড, শেখপাড়া কেডিএর আনোয়ারুল ইসলামের ছেলে তাহসান ইসলাম দিপু(২৮), আড়ংঘাটা থানার ফেরদৌস হোসেন এর বাড়ির ভাড়াটিয়া জাকির হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার(২৩), একই বাড়ির ভাড়াটিয়া জুয়েল হাওলাদারের স্ত্রী রিয়া আক্তার(১৯), সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার বোয়ালিয়া কলেজ মোড় এলাকার মৃত ঈমান আলী সরদারের ছেলে সারাফাত হোসেন(৪০), এবং যশোর জেলার ঝিকরগাছা থানার খাসখালী মাঝের পাড়া মসজিদের পাশের করিম বক্স গাজীর ছেলে আফসার আলী(৪০)।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন