মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

তেরখাদা উপজেলা যুবলীগের বর্ধিত সভা

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা যুবলীগের উদ্যোগে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হীরাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আ’লীগ নেতা শেখ তবিবুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান, সেলিম শেখ, এস এম ওবায়দুল্লাহ বাবু, বদরুল আলম বাবর, চুন্নু মোল্যা, জাহিদ মোল্যা, মোস্তাফিজুর রহমান আব্বাস, সোহরাব হোসেন, হুমায়ুন কবির, শহিদুল্লাহ, পান্নু মোল্যা প্রমুখ।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন