মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

জাগ্রত খুলনার কার্যনির্বাহী পরিষদ গঠন, সভাপতি নিরব, সাঃ সম্পাদক আসমাউল

আড়ংঘাটা প্রতিনিধি

নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশায় জাগ্রত খুলনা নামক সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি বিলুপ্ত করে দুই বছর মেয়াদী পনের সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মহেশ্বরপাশা শিকাড়ি মোড়ের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি মোঃ নিরব আলী ও সাঃ সম্পাদক আসমাউল হুসাইনসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদেও অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতিঃ মোঃ আমিনুল হক (টিঙ্কু)। কোষাধ্যক্ষঃ মোঃ জান্নাতুল নাঈম।প্রচার সম্পাদকঃ মোঃ আশরাফুল ইসলাম সজল। সাংগঠনিক সম্পাদক: মোঃ তানজীল ইসলাম সানি। দপ্তর সম্পাদক: অভিজিৎ সরকার। আহবায়ক কমিটির সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ পলাশ ও সাঃ সম্পাদক তুহিন আহমেদের পরিচালনায় সংগঠনের নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন