বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সুত্রে জানিয়েছেন আটককৃতরা হলেন লবণচরা এলাকার আফজাল মোল্লার ছেলে মোঃ জনি মোল্লা (৩৫), বাগেরহাট মোড়েলগঞ্জের আঃ খালেক শিকদারের ছেলে মোঃ সুমন শিকদার (২৩), একই উপজেলার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আসিফ হাসান রুমি (২৩), বাগেরহাট সদর থানার মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ আব্দুল্লাহ শেখ (১৯), বরিশাল বাকেরগঞ্জ থানার মোঃ আব্দুর রশিদ মোল্ল্যার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্ল্যা (২৩), নগরীর খালিশপুর এলাকার মুজিবুর রহমান মানিক শেখের মেয়ে মোসাঃ সানজানা রহমান প্রেমা (২৩) এবং দৌলতপুরের মোঃ তৈয়বুর রহমান বেপারীর ছেলে মোঃ সোহেল বেপারী (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা এবং ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন