মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

রিজিয়া নাসের এবং বাহাউদ্দিন নাসিমের সুস্থতা কামনায় আ’লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল’র মা রিজিয়া নাসের এবং আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সংগঠনের মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনা এখনও শেষ হয়নি। এই মহামারীকে অবহেলা করা যাবে না। সবাইকে সর্তক থেকে এই করোনাকে মোকাবেলা করতে হবে। একই সাথে অর্থনৈতিক মন্দা কাটাতে স্ব স্ব স্থানে থেকে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করতে সকল দুর্যোগকে উপেক্ষা করে কাজ করে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কঠিন দু:সময়ে রিজিয়া নাসের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নেপথ্যে থেকে দিক নিদের্শনা দিয়েছেন। অপরদিকে বাহাউদ্দিন নাসিম নিজের জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে নেত্রীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ আওয়ামী লীগের দু’জন ত্যাগী নেতা অসুস্থ। অনুষ্ঠান থেকে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।’

এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগ সাবেক সহ-সভাপতি চিশতি সোহরাব হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, শ্যামল সিংহ রায়, ফেরদৌস আলম চাঁন ফরাজি, এড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক আলমগীর কবির, মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ শামীম, মোজাম্মেল হক হাওলাদার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, শেখ ফার”ক হাসান হিটলু, মীর বরকত আলী, শেখ শাহাজালাল হোসেন সুজন, আসাদুজ্জামান রাসেল, চ ম মুজিবর রহমান, শেখ জাহিদ হোসেন, হাসান ইফতেখার চালু, শেখ মো. রুহুল আমিন, মো. জাকির হোসেন, অহিদুল ইসলাম পলাশ, এস এম হাফিজুর রহমান হাফিজ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাজী কামাল হোসেন, অভিজিৎ পালসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রিজিয়া নাসের ও বাহাউদ্দিন নাসিমের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে রিজিয়া নাসেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এড. আল আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত ও রাশেদুল ইসলাম রাশেদ। বিবৃতিতে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন