বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মহসেন জুটমিল শ্রমিকদের পাওনা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহসেন জুটমিলের প্রধান ফটকের সামনে পদযাত্রা কর্মসূচি শুরু করে সোনালী জুটমিলের সামনে পথ সভা করে, খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট প্রদক্ষিন করে জনতা মাকের্টের সামনে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

ব্যক্তি মালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন, পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারন সম্পাদক খান গোলাম রসুল, সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, আঃ সালাম গাজী, মোঃ কাবিল হোসেন, মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, ক্বারী আশহাফ উদ্দিন, মোঃ বক্তিয়ার, শেখ এমরান, তোফাজ্জেল হোসেন, আঃ ওয়াদুদ, ওবায়দুর রহমান, আঃ ওহাব, আমির মুন্সি, এরশাদ আলী ও মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মহসেন জুটমিলের শ্রমিক দের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে শ্রম পরিচালকের দপ্তর থেকে সুস্পষ্ট ঘোষনা আসতে হবে, তা না হলে লাগাতারভাবে রাজপথ রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে। আগামীকাল শুক্রবার ২৫ (সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহসেন জুট মিল শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভার মধ্যদিয়ে পরবর্তি কর্মসূচি ঘোষনা করা হবে বলেও তিনি জানান।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন