মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর চূড়ান্ত অনুমোদনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর খসড়া আইনের চুড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রীসভা। সোমবার মন্ত্রীসভার এক বৈঠকে এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় মন্ত্রীসভার সকল সদস্য সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন