বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মুজিববর্ষ উপলক্ষে খুলনায় মৎস্যমন্ত্রীর বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন