বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খুমেক হাসাপাতালের ডাঃ সত্যজিৎ’র পিতার পরোলোক গমন

ফুলতলা প্রতিনিধি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ মন্ডলের পিতা বিনয় কৃষ্ণ মন্ডল (৭৫) বার্ধক্য জনিত কারণে ফুলতলার পঠিয়াবান্দাস্থ নিজ বাড়িতে শনিবার রাত পৌনে ১১টায় পরোলোক গমন করেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফুলতলার ক্যাশখোলা মহাশশ্মানে শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৪পুত্র, ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক সুশান্ত বিশ্বাস, দুর্গেশ হালদার, প্রভাষক রাজীব হালদার, আওয়ামীলীগ নেতা সরদার মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শাপলা সুলতানা লিলি, অনুপম বিশ্বাস, বুদ্ধদেব মন্ডল, শোভন বিশ্বাস, বিমল বিশ্বাস প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন