বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে গাঁজা গাছ ও মাদকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ২টি গাঁজা গাছসহ মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন বাগেরহাট মোরেলগঞ্জ এলাকার লোকমান সর্দারের ছেলে মোঃ ইমরান (২১), একই এলাকার আব্দুল মালেক শেখের ছেলে মোঃ আলাউদ্দিন হোসেন মামুন (৩৮), চিতলমারী এলাকার মৃতঃ আব্দুল মান্নান কাজীর ছেলে মোঃ মনির হোসেন (৪২), নগরীর মাষ্টারপাড়া মসজিদ গলির মোঃ হাতেম আলী গাজীর ছেলে মোঃ মনিরুজ্জামান (৪২), সোনাডাঙ্গা এলাকার মোঃ মোতাহার আলী শিকদারের ছেলে মোঃ নাসির শিকদার (২৮), লবণচরা এলাকার মোঃ আঃ রহমান হাওলাদারের ছেলে মোঃ ইমন হাওলাদার (২০) এবং খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকার মোঃ সেলিম হোসেন মোল্লা (৪২)।

এ সময় তাদের কাছ থেকে ২ টি গাঁজার গাছ, ১৭৫ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন