মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কপিলমুনিতে ভার্চুয়্যাল প্লাটফর্মে কমার্স ব্যাংকের স্থানান্তর শাখা উদ্বোধন

কপিলমুনি প্রতিনিধি

বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর কপিলমুনি বাজার শাখার নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে রবিবার বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভার্চুয়্যাল প্লাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজাউল করিম ও এস এম শওকত হোসেন। কপিলমুনি বাজার গাজী সুপার মার্কেটের (২য় তলা) ব্যাংক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক রেজোয়ান আহমেদ, ম্যানেজার অপারেশন মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, মোঃ কবির আহমেদ, জি, এম রুহুল কুদ্দুস, যুগোল কিশোর দেসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীবৃন্দ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন