মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছেন, আটককৃতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ থানার মোঃ আফসার গাজীর ছেলে মোঃ রানা হোসেন (২০), নগরীর খালিশপুরের সিরাজুল হকের ছেলে মোঃ ফিরোজ (৩৫), একই এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৩) ও আল মাহমুদের ছেলে মোঃ রানা শেখ (২০), দাকোপের নলীয়ান এলাকার মাগরেব গাজীর ছেলে সাইফুল গাজী (২৯), বাগেরহাটের কচুয়ার মোঃ জামাল শিকদারের ছেলে মোঃ সাজ্জাত শিকদার (২৮), একই এলাকার নুর মোহাম্মদ শেখের ছেলে কাওছার শেখ (২৬) এবং নগরীর দক্ষিণ টুটপাড়া বাইতুল আমান মহল্লার মৃত: আব্দুল হাই খানের ছেলে মোঃ আছাদুজ্জামান (৩৪)।

এ সময় তাদের কাছ থেকে ৬৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন