মণিরামপুরে ছেলের বিরুদ্ধে মা’র মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরের হাসাডাঙ্গা গ্রামে মারপিটের অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আসামি করে আদালতে মামলা করেছেন এক হতভাগ্য মা। মঙ্গলবার হাসাডাঙ্গা গ্রামের মৃত বাদল মোড়লের স্ত্রী বুলজান বিবি বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। আসামিরা হলেন, তার ছেলে আকবার মোড়ল ও পুত্রবধূ ময়না বেগম।

মামলা সূত্রে জানা গেছে, বুলজান বিবি দু’ বছর আগে বিধবা হয়েছেন। এরপর থেকে তিনি একাকী জীবনযাপন করছেন। ছেলে আকবর মোড়ল তার মায়ের কোনো খোঁজখবর রাখেন না। ছোট ছেলে আজগরের জমির ফসলে তার জীবিকা চলে। আসামি আকবর সেই জমি দখল করে নিয়েছে। তাকে কোনো কিছু বললে কুলাঙ্গার ছেলে মাকে মারপিট করে। গত ২৪ ফেব্রæয়ারি ছেলে আকবর ও তার স্ত্রী বাড়িতে এসে ঝগড়া বাধিয়ে মাকে বেদম মারপিটে জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তিনি বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে আদালতে এ মামলা করেছেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন