চৌগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর ও চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ঠান্ডু মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আরো ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় মরজাদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে গোলযোগের জের হিসেবে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি উপজেলার পাতিবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), আসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) ও আব্দুল হামিদ (৪৫)।

এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সিদ্দিকুর রহমান ও মোমিনুরর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন