বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

মোল্লাহাটে যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৬) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তরপাড়ার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনার খবর পেয়ে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মনির শাসন দক্ষিণপাড়ার মৃত মজির শেখের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, রাতের যেকোনো সময় শাসন গ্রামের উত্তরপাড়ার পরিত্যক্ত একটি ঘরে গলা কেটে হত্যার পর অদূরে ধানখেতে মনিরের লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তা উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন