নারীর পাকস্থলি থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

পেটের পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা রেখে পাচারকালে নারী মাদক ব্যবসায়ী মালহা বানু (৩৮) র‌্যাব-৬ যশোরের সদস্যদের হাতে আটক হয়েছেন। তিনি কক্সবাজারের টেকনাফ শহরের নুর মোহাম্মদের স্ত্রী। এসময় ওই নারীর পাকস্থলি এক্সরে করে ২ হাজার ৩শ’ ৫০ পিস এবং তার দেহ তল্লাশী করে আরও ৩ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার হয়। যার মোট পরিমাণ ৫ হাজার ৮শ’ ৫০ পিস। সোমবার রাতে যশোরের ঝিকরগাছা পৌর শহরে অভিযান চালিয়ে ওই নারীকে আটক ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ঝিকরগাছা এলাকায় অভিযান চালায়। এসময় মালহা বানু (৩৮) নামে ওই নারীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। এরপর তার দেহ তল­াশি করে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক ব্যবসায়ী মালহার স্বীকারোক্তি মোতাবেক হাসপাতালে নিয়ে তার পাকস্থলীর এক্সরে করে পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবা দেখতে পান। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন