মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন