মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

কচুয়ায় জুয়া খেলার দায়ে তিন জন আটক

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় জুয়াখেলার দায়ে তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকা থেকে এদের আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে জুয়াখেলার তাস ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, সোনাকান্দর গ্রামের মজিদ মোল্লার ছেলে মোঃ তাইজুল মোল্লা (২৮), গজালিয়া গ্রামের জোহর আলী শিকদারের ছেলে মোঃ মিরাজুল শিকদার (২৪), মোঃ ইদ্রিস আলী মৃধার ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩)। এসময়ে অপর দুই আসামী পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৩ জনকে আটক করা হয়েছে। বাকী দুইজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ৫ জনকে আসামী করে থানায় নিয়মিত মামলা হয়েছে। ধৃত আসমাীদের শুক্রবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন