মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শরণখোলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল জান্নাতি (১৫)। আজ  বুধবার(৭ জুলাই) দুপুরে উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামে এই বাল্যবিবাহ বন্ধ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়া রাজাপুর এলাকায় দেলোয়ার মোল্লার মেয়ে জান্নাতি ১৫ কে বাল্যবিবাহ দেয়ার আয়োজন করা হয়। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। বর পক্ষের লোকজন টের পেয়ে সটকে পড়ে, পরে পুলিশের সহযোগিতায় বিয়ের সকল কার্যক্রম বন্ধ করেন ইউএনও। অভিযানে শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান সার্বিক সহযোগীতা করেন।

এ ব্যাপারে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত জানান, ওই বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেয়াসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন