এক, দুই, তিন,
খোকা খুকি গোনে দিন,
কবে আসবে ঈদের দিন;
বাজে মনে খুশির বিন।
চার, পাঁচ, ছয়,
আনন্দে ওরা খুশি হয়,
নতুন পোশাক ভাগে রয়;
নতুন জুতা সাথে রয়।
সাত, আট, নয়,
আর দেরি নয়,
মার্কেটে যেতে হয়;
সবার আগে কিনতে হয়।
দশ, এগারো, বারো,
তাড়া তাড়ি করো,
সেরাটাই ধরো;
কিনে ব্যাগে ভরো।
তের, চৌদ্দ, পনেরো,
হরেক রকম খাবারও,
রাধো আর বাড়ো;
খেয়ে মন ভরো।
ষোলো, সতেরো, আঠারো,
বন্ধুরা হাত ধরো,
ছোটা ছুটি করো;
আনন্দে মন ভরো।
উনিশ, বিশ, একুশ,
দাদু দিদা বহুৎ খুশ,
নাতিরা পায় বকশিস;
বাবা মা কুড়ায় আশিষ।
খুলনা গেজেট/এএজে

