বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

ঈদ আসুক সবার ঘরে

জহিরুল হক বিদ্যুৎ

প্রত্যেক বছর ঈদের দিনটি আসে সবার ঘরে,
কারো চোখে খুশির ঝলক কারো দুঃখ ঝরে।
ছোটরা সব করছে হিসেব কয়টি রোজা গেল,
কে কয়টি জামা এবার রোজার ঈদে পেলো।

কেউ বা আবার উদাস চোখে তাকিয়ে যে রয়,
হয়নি কেনা কোনো কিছু ছলছলে চোখ কয়।
ঈদ যে সবার একরকম নয় সুখ ও দুঃখে গড়া,
ফোটাও খুশি ওদের মুখেও ওঠবে হেসে ধরা।

ধনীরা কেউ কিনছে গিয়ে নতুন মডেল গাড়ি,
কেউ বা কিনছে ঈদ আনন্দে নতুন ফ্ল্যাটবাড়ি।
ঈদ শুধু নয় নিজের ঘরেই খাবারের ছড়াছড়ি,
গরিব স্বজন তারাও মিলে খায় যেন পেট ভরি।

পিতামাতার খুশির দোলায় ঈদ আনন্দ মহান,
তাদের দোয়ায় সমৃদ্ধ হোক তোমার দোজাহান।
ঈদ যে শেখায় ভাতৃত্ববোধ ঈদ যে ভালোবাসা,
সবার ঘরে ঈদ যেন হয় সুখ আনন্দেই খাসা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন