বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

সেরা মাস রমজান

নুশরাত রুমু

বছরটা ঘুরে এলোরে আবার
সেরা মাস রমজান
ধনী-গরিবের এক এবাদত
একই তার সম্মান।

দান- সদকাতে মুসলিম ওরে
করবে না কৃপণতা
ধনকে তোমার বাড়াবেই খোদা
আসবেই সফলতা।

তিরিশটা রোজা পালন করব
সঠিক নিয়ম মেনে
ফেতরা-যাকাত দেব সকলেই
মালের হিসাব জেনে।

তসবিহ জপে, কুরআন পড়ে
সৎপথে চলা মানি
কাজের ফাঁকেতে পাঠ করি যত
হাদিসের সব বাণী।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন