সাতক্ষীরায় বজ্রপাতে কাঠমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা নামক এলাকায় কর্মরত অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু হয় তার।

নিহত শওকত আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে শওকত গাজী বন্যাতলা নামক স্থানে কাঠের কাজ করছিলেন। এ সময় অল্প অল্প বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন