সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহান্দী গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
শিশু রাফসান হোসেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের ছেলে।
মৃতের স্বজন মেজবার রহমান জানান, শিশু রাফসানের বাবা শেখ রাশেদ হোসেন কাজের সুবাদে প্রায় ২ বছর যাবৎ সৌদি আরবে থাকেন। এক ছেলে ও এক মেয়ে মধ্যে রাফসান ছোট। রবিবার দুপুরে অসাবধানবশত: বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

