কলারোয়ায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের আব্দুল বারিকের ছেলে মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল হোসেন (২)। তাদের দুই ভাইবোনের বয়সের ব্যবধান মাত্র এক বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন