সাতক্ষীরায় বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের উত্তর মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি সদর উপজেলা তুজলপুর গ্রামের উত্তর মাঠে গিয়ে বিদ্যুতের খুঁটির নিচে অজ্ঞত পরিচয় এক যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

