সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

তালায় রাস্তা সম্প্রসারণের কাজে বাধা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায়  এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর নতুন বাজারের মধ্য দিয়ে  সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে এক ব্যক্তি ১৫/১৬টি দোকান তৈরী করে অবৈধভাবে ভোগদখল করে আসছে।

ফলে মূল রাস্তাটি সংকুচিত হয়ে স্থানীয়দের চলাচলে বাধা্ সৃষ্টি করছে। বর্তমানে সরকারী ভাবে উক্ত রাস্তাটি পিচের রাস্তায় উন্নীত করার কাজ চলছে, কিন্তু  দখলকৃত অবৈধ দোকান ঘরের কারনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক পর্যায়ে ঠিকাদার রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহনকরা হবে।

 

খুলনা গেজেট/নাফি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন