শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে ফারজানা (৪) নামে এক শিশু নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতের টানে সে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, শিশুটিকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন