মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের কালিয়ায় একটি বাগান থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পথচারী বাগানের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে নিহত ব্যক্তি খুলনার কয়রা উপজেলা থেকে কীভাবে কালিয়ার সালামাবাদ এলাকায় এলেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন