শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, মিলল একটির মরদেহ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরের উপজেলার মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো— মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) এবং এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের আর খোঁজ পাওয়া যায় না। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, নিখোঁজ আরিয়ার সন্ধানে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নিখোঁজ অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন