বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

নড়াইল নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লাইনসের নারী ব্যারাকে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ জেলা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার কন্যা। তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার জানান, বৃহস্পতিবার রাতে তিনি মহিলা ব্যারাকের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন