বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে নয়ন মোল্যা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মোল্যা শহরের মোচড়া এলাকার উত্তরপাড়ার বাসিন্দা পিকুল মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শ্রমিক আকরাম মোল্যা তার ভাতিজা নয়নকে সঙ্গে নিয়ে পাশের মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালু নিয়ে ফিরছিলেন। এসময় নয়ন ট্রাক্টরের ওপর বসা ছিল। বেলটিয়া ইটভাটার কাছে পৌঁছালে সড়কের পাশে থাকা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লাগে। এতে নয়ন ট্রাক্টর থেকে ছিটকে পড়ে পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন