বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহকারী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে রিয়াদ শেখ (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে নড়াইল-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিয়াদ শেখ সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলেশ্বর গ্রামের মো. তরিকুল শেখের ছেলে। তিনি নড়াইল শহরের তৃষ্ণা ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন বলে পরিবার জানিয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ শেখ লোহাগড়া উপজেলার নলদী ও মিঠাপুর এলাকায় পানি সরবরাহ করে নসিমন নিয়ে নড়াইল শহরের দিকে ফিরছিলেন। পথে হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন